শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার চরনুর আহম্মদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র জামাল মিয়ার সাথে লেঞ্জাপাড়া গ্রামের খূর্শেদ মিয়ার পুত্র ফারুক মিয়ার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময়ে লেঞ্জাপাড়ার এলাকার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। গুরুতর আহত অবস্থায় জামাল মিয়া (৩৫), তাজুল ইসলাম (৩০), সেন্টু মিয়া (২৫), পলি বেগম (২০), খালেদা আক্তার (২৫) ও জরিনা (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com