মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ধর্ষনের অভিযোগে এক যুবক গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ধষর্নের অভিযোগে আব্দুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল হকের পুত্র। গতকাল বৃহস্পতিবার তাকে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের চানপুর গ্রামের আলা উদ্দিনের মেয়ে মহিমা বেগম এর সাথে ধৃত আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক হয়। সম্প্রতি প্রেমের ডাকে সারা দিতে প্রেমিকের দোকানে গিয়ে বিয়ের বায়না করে মহিমা। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য মাতব্বররা স্থানীয় মহিলা মেম্বারের নিকট মহিমাকে হেফাজতে রেখে শালিসে বসেন। শালিস বৈঠকে প্রেমিকা মহিমা আব্দুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমন বক্তব্যের প্রমান দেখাতে না পারায় এবং তার কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পেলে তা মিথ্যা বলে প্রতিয়মান হয় শালিস বৈঠকে। এ বৈঠকে অসন্তুষ্টি হয়ে মহিমা বেগম নবীগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। নারী সংক্রান্ত বিষয় গুরুত্ব বিবেচনায় পুলিশ মামলাটি এফ,আই,আর হিসেবে গণ্য করেন মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে আব্দুর রহমান জানায়, সে নির্দোষ, ওই মেয়ের সাথে তার কোন সম্পর্ক নেই। তার মামা মুহিত মিয়া ষড়যন্ত্র করে এ ঘটনা সাজিয়েছে। মহিলা মেম্বার জামিনা খাতুন বলেন, ওয়ার্ড মেম্বার আব্দুর নুর সাহেব মেয়েটি আমার বাড়ি রাখতে বলেন এবং তার অভিভাবকরা আসার পর ব্যবস্থা নেয়া হবে। ধর্ষনের কোন ঘটনাতো দুরের কথা ওই মেয়ের সাথে আব্দুর রহমানের কোন প্রকার যোগাযোগ ছিল না। তিনি বলেন মহিমা বেগমের মোবাইল তাৎক্ষনিকভাবে চেক করে দেখা যায় যে নাম্বারে মহিমাকে ফোন দেয়া হয়েছে ওই নাম্বার মহিমার আত্মীয়ের এবং তার মামা মুহিত কথা বলেছে। ওয়ার্ড মেম্বার আব্দুর নুর বলেন, মেয়েটি ষড়যন্ত্র করে ছেলেটিকে ফাসিঁয়েছে। মহিমা বেগমের গ্রামের মেম্বার সামছু মিয়া বলেন, মহিমা বেগমের সাথে ওই ছেলেটির সম্পর্ক রয়েছে কথাটি মিথ্যা। মেয়েটি খুবই দুরন্ত ও চতুর। চরগাও গ্রামের আব্দুল মানিক বলেন, উক্ত মাহিমা বেগম প্রায় বছর খানেক পুর্বে সিলেটের জাফলং এলাকায় এমনি কায়দায় একটি ছেলেকে ফাসিঁয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দায়েরী মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন, মহিমা প্রথম যে দিন প্রেমের দাবী নিয়ে তার দোকানে যায়, সেদিনই আব্দুর রহমান মান সম্মানের ভয়ে হার্ট এ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com