রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের আনিস ক্বারী হুজুর আর নেই ॥ শোকের ছায়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেল তথা জেলাবাসীর কাছে পরিচিত আনিস ক্বারী হুজুর (মাওলানা আনিসুর রহমান) আর নেই। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার জিকুয়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।
জানা যায়, আনিস কারী হুজুর দীর্ঘদিন যাবত বিভিন্ন মসজিদে ইমাম ও বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি জেলায় একজন ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত ছিলেন। মরহুমের পারিবারিক সূত্র জানায়- মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্যা আত্মীয় গুণগ্রাহী রেখে যান। তার ছেলে নুরুল হক সিলেট ইবনে সিনা হাসপাতালের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। কারী আনিস দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। মরহুমের জানাযার নামাজ শুক্রবার বিকাল ৩টায় উবাহাটা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ইউপি চেয়ারম্যান রজব আলী, সাবেক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার বাহার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ লিটন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com