মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আব্দুল হাই বহিষ্কার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাইকে বহিষ্কার করেছে ইউনিয়ন বিএনপি। গত ৮ নভেম্বর বিকেলে দেবপাড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জালাল আহমদের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাইর বিরুদ্ধে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। জরুরী সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফুলখাছ মিয়া, আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক হুমায়ুন বখত, দপ্তর সম্পাদক মোশাহিদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল হেকিম, স্বাস্থ্য সম্পাদক আব্দুল মোহিত, ক্রীড়া সম্পাদক মতচ্ছির মিয়া, কৃষি সম্পাদক নুরুজ্জামান, ত্রাণ সম্পাদক আব্দুল হেকিম (২), মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com