মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগ শায়েস্তাগঞ্জ পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে মোঃ মাসুক আহমেদকে আহ্বায়ক ও মোঃ নাজমূল হুদা তৌহিদসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করে আগামী ৩ মাসের জন্য এ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা উদ্যোগে গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার গভীর রাতে ২ শতাধিক শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কদ্দুছ আলী সরকার, প্রকৌশলী জয়নাল আবেদীন খান, মোঃ মিলন হোসেন, রঞ্জন কুমার দেব, মোশাহিদ আলী, মোঃ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের শিক্ষকরা সংবাদ সম্মেলনে দাবি করেছেন বিসিএস পাশ ছাড়া কাউকে বিসিএস ক্যাডারভুক্ত করা যাবে না। তারা দাবি করেন, যে সকল বেসরকারী কলেজ জাতীয় করণ করা হয়েছে সেগুলো প্রধানমন্ত্রীর অনুসাশন ও জাতীয় শিক্ষা নীতি ২০১০ এর বিধিমালা মেনে তাদের জন্য আলাদা বিধি প্রণয়ন করতে হবে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ সরকারী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর রেল সড়কে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গত রবিবার রাত ১টার দিকে সিলেটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এএসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ওই শিশুর বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হযেছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শ্রীমতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ছল্লুক মিয়ার বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক হোসাইন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্যানেল চেয়ারম্যান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হবে। আজ সন্ধ্যা ৭ টায় জালাল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণিল করতে আয়োজন করা হয়েছে আতশবাজি পুড়ানো ও সঙ্গীত সন্ধ্যার। তবে উদ্বোধনী খেলা মাঠে গড়াবে বুধবার। আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে শ্যামলী ক্রিকেট ক্লাব বনাম গ্রীণ সিলেট। আজ সন্ধ্যায় বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের চালকসহ ১০জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের মুছাই নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাস শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মুছাই পাহারী এলাকার বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত মামদ হুছন উরপে ডুগল মিয়ার পুত্র ছোলেমান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মিরাশী ইউনিয়নের জালিয়াবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ছোলেমানের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামী ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। চুনারুঘাট থানার এএসআই বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় দেড় শতাধিক শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত এই শীতবস্ত্র শ্রমিকদের হাতে তুলে দেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শান্তিময় স্বদেশ বিনির্মাণে স্কাউটিং এই থীম নিয়ে গত ১২-১৬ জানুয়ারি পর্যন্ত রিচি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চদশ হবিগঞ্জ জেলা স্কাউট সমাবেশে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্র“প-১ এবং হবিগঞ্জ মুক্ত গার্ল ইন স্কাউট গ্র“প যথাক্রমে ১ম ও ২য় স্থান অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সমাবেশে অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল-ইন-স্কাউটরা প্রতিযোগীতামূলক ১২ টি চ্যালেঞ্জ এ নিজেদের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে পকেটমারসহ অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে প্রতিদিনই মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে এসব অপরাধীদেরকে সহযোগিতা করছে হাসপাতালে থাকা এক শ্রেণীর অসাধু কর্মচারী ও দালালরা। গত এক সপ্তাহে অন্তত ৬ জন মহিলার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও টাকা বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পুর্ব বড় ভাকৈর ইউনিয়নের আল ইসলার সভাপতি আব্দুল মান্নান কোখা মিয়া গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল বাদ আছর ছোট ভাকৈর ফুটবল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পইলে ৩দিনের মাছের মেলা গতকাল শেষ হয়েছে। শুক্রবার থেকে মেলা শুরু হয়। শেষ দিন গতকাল মেলায় ছিল উপছে পড়া ভীড়। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মাছ। স্থানীয়সহ অনেক দূরদুরান্ত থেকে বিভিন্ন ধরণের বড় বড় মাছ নিয়ে এসে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর এজন্যই মেলার নাম মাছের মেলা। পইল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার কোন বিকল্প নেই। আর দক্ষ জনশক্তি তৈরীতে প্রশিক্ষণের অপরিসীম প্রয়োজন। হবিগঞ্জ এখন সারাদেশের মত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হবিগঞ্জের গ্যাস, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পায়নের এক সম্ভাবনাময় এলাকায় পরিণত হয়েছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ অডিটরিয়াম-কাম-কমিউনিটি সেন্টারে আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-অনুষ্ঠিত হবে। মেলায় অনলাইনভিত্তিক বিভিন্ন ধরণের সেবার উদ্ভাবনীমূলক প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজার নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌরসভার সকল নেতৃবৃন্দকে নিয়ে গত শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাড়িয়ে বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com