শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পঞ্চদশ হবিগঞ্জ জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৯০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শান্তিময় স্বদেশ বিনির্মাণে স্কাউটিং এই থীম নিয়ে গত ১২-১৬ জানুয়ারি পর্যন্ত রিচি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চদশ হবিগঞ্জ জেলা স্কাউট সমাবেশে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্র“প-১ এবং হবিগঞ্জ মুক্ত গার্ল ইন স্কাউট গ্র“প যথাক্রমে ১ম ও ২য় স্থান অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সমাবেশে অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল-ইন-স্কাউটরা প্রতিযোগীতামূলক ১২ টি চ্যালেঞ্জ এ নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করে এই সফলতা অর্জন করেছে। সমাবেশে জেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশ গ্রহণ করেছে। গতকাল সন্ধায় সমাবেশের সমাপনী ও তাঁবু জলসা অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্র“পের স্কাউটদের হাতে পুরস্কারের ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা রোভার স্কাউট ও হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্র“পের সম্পাদক এডঃ মোহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা স্কাউটের সম্পাদক কাজী কামাল উদ্দিন, জেলা স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) বদরুন্নাহার, এল.টি, আবু সাঈদ কাসেম, মাহমুদুর রহমান রাজীব, দেবু সরকার, তন্বী পাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com