রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সদর হাসপাতালে পকেটমারসহ অপরাধীদের আনাগোনা বৃদ্ধি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে পকেটমারসহ অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসা রোগীদের কাছ থেকে প্রতিদিনই মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে এসব অপরাধীদেরকে সহযোগিতা করছে হাসপাতালে থাকা এক শ্রেণীর অসাধু কর্মচারী ও দালালরা। গত এক সপ্তাহে অন্তত ৬ জন মহিলার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও টাকা পয়সা খোয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার রিচি গ্রামের কাজল রানার স্ত্রী হাবিবা খাতুন চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। তিনি লাইনে দাড়িয়ে টিকেট নেয়ার সময় তার ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় ওই মহিলার সাথে সন্দেহজনক এক ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com