শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের চালকসহ ১০জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের মুছাই নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাস শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মুছাই পাহারী এলাকার গ্যাসফিল্ডের ৫ নাম্বার কূপের কাছে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ ১জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সিলেট বিরতীহিন বাস চালককে হবিগঞ্জ সদর হাসপাতাল ও শ্যামলী বাসের চালকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের শ্রীমঙ্গল-হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাতগাঁও হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com