বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

১৯ জানুয়ারি থেকে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ অডিটরিয়াম-কাম-কমিউনিটি সেন্টারে আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-অনুষ্ঠিত হবে। মেলায় অনলাইনভিত্তিক বিভিন্ন ধরণের সেবার উদ্ভাবনীমূলক প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
মেলার প্রথম দিন ১৯ জানুয়ারি র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার ও মেলা, দ্বিতীয় দিন ২০ জানুয়ারি শুক্রবার মেলা, সেমিনার ও ঝড়ষাব-অ-ঞযড়হ শীর্ষক প্রতিযোগিতা ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমাপনী ২১ জানুয়ারি শনিবার মেলায় কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থা (কেডিকেএস), মাধবপুর এর পরিচালনায় আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ, সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ এবং মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সদর-লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com