মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন মামলার দিক থেকে দেশের শীর্ষ দশ জেলার অন্যতম হচ্ছে হবিগঞ্জ। এখানে মাসে ২০০টি অভিযোগ পাওয়া যায়। মামলা রুজু হয় কমপক্ষে ৩০টি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এসব মামলা মিথ্যা। এই মিথ্যা মামলা কমানো ও প্রকৃত ভোক্তভোগীরা যাতে প্রতিকার পায় তার জন্য এনজিওদেরকে সাথে নিয়ে হবিগঞ্জে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা বিস্তারিত
বার্মিংহাম (ইউকে) প্রতিনিধি ॥ বিলেতের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল ইউ.কে এর ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগষ্ট বার্মিংহামস্থ স্থানীয় একটি হলে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন প্রথম পর্বে সংগঠনের বিদায়ী চেয়ারপারসন খসরু খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফখর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান তেলাওয়াত করেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হামিদা খয়ের চৌধুরী-মাহমুদা খাতুন হাফিজিয়া এতিমখানার দস্তারবন্দী উপলক্ষে গতকাল দুপুরে রামপুর ঈদগা মাঠে ওয়াজ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খয়ের উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর -লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান বক্তা ছিলেন চৌধুরীবাজার কেন্দ্রীয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কৃতি সন্তান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা মোঃ তোফায়েল ইসলাম জেলা প্রশাসক পদে পদোন্নতি লাভ করেছেন। তাকে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছেন। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়। তোফায়েল ইসলাম কামাল কর্মজীবনে মন্ত্রণালয়ের পাশাপাশি ইতিপূর্বে বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের চরিপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৮ দিনের শিশু সন্তান ও স্কুল ছাত্র সহ তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হল মিম (১৮দিন) মোহিত (১৫) বছর মেহেদি হাসান (৯)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, চরিপুর গ্রামের বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই নদীর ওপরে মাছুলিয়া সেতুর নিকটে বে-আইনী ও ঝুঁকিপূর্ণভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকায় পইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। সভায় বক্তাগণ বলেন, মাছুলিয়া সেতুর নিকটে নিরাপদ দুরত্ব বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ্ রাজিব আহমেদ রিংগনের মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে সদর থানা ছাত্রদল। সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শামীমের নেতৃত্বে গতকাল কোর্ট মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে তিনকোনা পুকুর পাড়ে গিয়ে পথ সভায় মিলিত হয়। আব্দুর রাজ্জাক শামীমের সভাপতিত্বে ও লায়েক আলীর পরিচালনায় বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বারের সিনিয়র সদস্য এডঃ আবুল কাশেম কিডনী ও লিভার সমস্যা জনিত রোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আংশকাজনক। তিনি হবিগঞ্জ জেলা বারের সকল সদস্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের নিকট দোয়া চেয়েছেন। হবিগঞ্জ বারের সাধারণ সম্পাদক এডঃ জমসেদ মিয়ার নেতৃত্বে বারের একটি প্রতিনিধি দল তাকে দেখতে ঢাকা মেডিকেল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলায় একদিনে পৃথক ঘটনায় ৪ গৃহবধু ও এক কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। হাসপাতাল সুত্রে জানা যায়, শনিবার সকালে শহরের শায়েস্তানগর এলাকার জনৈক গৃহবধূ (২৫), একই এলাকার অপর গৃহবধূ (৩০), নোয়াহাটি এলাকার জনৈক গৃহবধূ (৩০), বানিয়াচং উপজেলার জনৈক নবম শ্রেণীর ছাত্রী (১৪) ও বাহুবল উপজেলার জনৈক বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের উদ্যোগে হবিগঞ্জ কোর্ট জামে মসজিদে আমেরিকার আল ফুরকান জামে মসজিদের খতিব ও হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের সাবেক খতিব শহীদ আল্লামা আলাউদ্দিন আখঞ্জী (রহঃ) ও আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মরহুম আলহাজ্ব মাওলানা এমএ মুহিত স্মরণে এক সভা ও মিলাদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর বাজারে মামলা তুলে না নেয়ায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৫) উপর হামলা চালিয়ে পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় মিরপুর বাজারে শাপলা মার্কেটের নিকট এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, মিরপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চন্দিছরি বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পইল সাহেব বাড়ী হাফিজিয়া মাদ্রাসায় এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তালামীযের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি। জেলা তালামীযের নবনির্বাচিত সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুবাশ্বির হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অভিষেকে বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দিঘলবাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ছাদিক মিয়া। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পরপর তিনবার নির্বাচিত সদস্য। গতকাল বিকাল ৩ টায় দিঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব মন্ত্রিক আহমদ চৌধুরীর পরিচালনায় ইউনিয়নের নির্বাচিত সকল সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ভাকৈর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশিক মিয়া দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে বিদায়ী ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার নব-নির্বাচিত চেয়ারম্যানের হাতে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী চেয়ারম্যান মেহের আলী মহালদার এর সভাপতিত্বে ও ইউপি সচিব সঞ্জয় কান্তি দাশ এবং সাবেক সচিব মোঃ আব্দুল আহাদ এর যৌথ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ আউশকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন উপলক্ষে ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন এর উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আউশকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুনের সভাপতিত্বে ও ইউপি সদস্য খালেদ আহমদ জজ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামে ধান কাটার টাকা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের চান্দ আলী মিয়ার পুত্র সুরুজ আলীর সাথে একই বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com