বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আজাদ ও হিমেল গুরুতর আহত

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৭২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এমএ আহমদ আজাদ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক খোয়াই পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে এ দুঘটনাটি ঘটে। গুরুতর আহত উত্তম কুমার পাল হিমেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এম আহমদ আজাদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ প্রেসকাবে নিউজ নেটওয়ার্কের উদ্দ্যোগে আয়োজিত সাংবাদিকদের কর্মশালা শেষে তারা মোটর সাইকেলযোগে নবীগঞ্জ ফিরছিলেন। নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com