রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শ্রীমঙ্গলে বিজিবির সাফল্যের ৯ বছর উদযাপনে নানা অনুষ্ঠান

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৬ বডার গার্ড ব্যাটালিয়ানের সাফল্যের ৯ম বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান মালার।
দুপুর দেড়টায় শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন পিএসসি। এ সময় স্বাগত বক্তব্য দেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ইকবাল। উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ শাহজালাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জামাল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দে, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন, ভাড়াউড়া ডিজিএম গোলাম মোহাম্মদ শিবলী ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ইকবাল জানান, ব্যাটেলিয়ানটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সীমান্তে দৃঢ়তার সাথে কাজ করেছে। বর্তমানে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সীমান্তে সততা ও দক্ষতার সহিত কাজ করে চলছে। বিশেষ করে ৪৬ বিজিবির ক্যাম্পাসেই ৫২ বিজিবি ও ৫৫ বিজিবির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। একই সাথে শ্রীমঙ্গল সেক্টর প্রতিষ্ঠাকালীন সমেয় সেক্টরের জন্যও সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠানের ২য় পর্বে বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com