বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল ইউ.কে এর ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের সম্মেলন ও নির্বাচন ॥ ফখর সভাপতি, ফিরুজ সম্পাদক সিতার ট্রেজারার নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

বার্মিংহাম (ইউকে) প্রতিনিধি ॥ বিলেতের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল ইউ.কে এর ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগষ্ট বার্মিংহামস্থ স্থানীয় একটি হলে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন প্রথম পর্বে সংগঠনের বিদায়ী চেয়ারপারসন খসরু খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফখর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান তেলাওয়াত করেন আহমেদ রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মুহিত, কেন্দ্রীয় ট্রেজারার ফিরুজ খান, আব্দুল মালিক পারভেজ, কাজী আংগুর মিয়া, এডঃ এখলাছুর রহমান, মুহাম্মদ আক্তার, সাকিরুর রহমান চৌধুরী, কামাল হোসেন, উকিল মিয়া, সুহেল চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আব্দুল মুয়ীন সুমন চৌধুরী, আব্দুল কুদ্দুস রাজু, হাফিজুর রহমান প্রমূখ।
দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এমদাদ হোসেন, কমিশনার আলহাজ্ব আব্দুল রশিদ ও আবু এস এম ওয়াহিদ নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে সবকটি পদেই একাধিক প্রার্থী না থাকায় সভাপতি পদে ফখরুদ্দীন ফখর, সাধারণ সম্পাদক পদে ফিরুজ খান ও ট্রেজারার পদে সিতার আহমেদ সহ ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com