বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মাছুলিয়া সেতুর নিকটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সভা

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই নদীর ওপরে মাছুলিয়া সেতুর নিকটে বে-আইনী ও ঝুঁকিপূর্ণভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকায় পইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। সভায় বক্তাগণ বলেন, মাছুলিয়া সেতুর নিকটে নিরাপদ দুরত্ব বজায় না রেখে বালু উত্তোলনের ফলে শহরের সাথে পইল ও তেঘরিয়ার কয়েক হাজার লোকের যোগাযোগের অন্যতম মাধ্যম মাছুলিয়া সেতুটি হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় অচিরেই সেতুর আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করে সেতুটি রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় শায়েস্তানগর তেমুনিয়া থেকে মাছুলিয়া সেতু পর্যন্ত পইল রোডের বেহাল দশা নিয়ে আলোচনা করা হয়। সভায় বলা হয় সংস্কারের অভাবে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, হাসপাতালগামী রোগী ও সাধারণ যাত্রীগণ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনতিবিলম্বে রাস্তাটির সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানানো হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সৈয়দ তোফাজ্জল হক, হাজী আম্বর আলী, হাজী শাহাবুদ্দীন, হাজী আব্দুল লতিফ, হাজী আব্দুর রহীম, শাহজাহান মাস্টার, আরজত আলী, শহীদ মেম্বার, সুরুক মিয়া, রমিজ আলী, ফুল মিয়া, বশির আহমেদ, আলী আহমদ, রফিক মেম্বার, তৌহিদ মিয়া, আজম উদ্দিন, মোস্তফা মিয়া, শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com