বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই’র তোফায়েল ইসলাম মৌলভীবাজারের জেলা প্রশাসক

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৯৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কৃতি সন্তান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা মোঃ তোফায়েল ইসলাম জেলা প্রশাসক পদে পদোন্নতি লাভ করেছেন। তাকে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছেন। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়। তোফায়েল ইসলাম কামাল কর্মজীবনে মন্ত্রণালয়ের পাশাপাশি ইতিপূর্বে বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং বিভিন্ন কালেক্টরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শীঘ্রই তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, তোফায়েল ইসলাম এর পিতা আলহাজ্ব শফিকুল ইসলাম জজ মিয়া সিলেট এম.সি কলেজের সাবেক অধ্যাপক ছিলেন। তার চাচা মোঃ অলিউর রহমান তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, আরেক চাচা কামরুল আহসান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক। তার চাচাতো ভাই সহকারী জজ, বর্তমানে সুনামগঞ্জে কর্মরত। দাদা আলহাজ্ব আবদুল কাদের মুড়িয়াউক ইউনিয়নের নির্বাচিত প্রথম চেয়ারম্যান ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com