বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সুপার বশির আহমেদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনৈক ছাত্রীকে সুপার বশির আহমেদ প্রায়ই তার রুমে নিয়ে যৌন বিস্তারিত
ফরিদ সিকদার, কাজীগঞ্জ (নবীগঞ্জ) ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার থেকে বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ (মার্কুলী) সড়কের বেহাল অবস্থা। ওই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে শত শত গাড়ী চলাচল করে। নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক লোক ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতয়াত করেন। কাজীগঞ্জ থেকে বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ গুলির মুখ থাইক্যা মাল আনি। প্রতি বস্তায় পাই মাত্র ২০ টাকা। এরপরও আপনি আমাদের পেঠে লাথি দিবেন? আপনার কি দয়া মায়া নাই। এক নিঃশ্বাসে কথাগুলো বললো এক মাদক চোরাকারবারী। সে বললো, আমরা গরীব মানুষ। মালামাল আনা নেওয়া করেই চলে আমাদের সংসার। যারা ওই মাল টাকা দিয়া কিনে আনে তাদের তো কিছু হয়না। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ রমজান। মাহে রমজানে দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক শৃঙ্খলা অর্জনের এক অপূর্ব সুযোগ লাভ করে সায়িম বা রোজাদার। দৈহিক ও মানসিক‘ পরিচ্ছন্নতা রূহানী তরক্কী বা আধ্যাত্মিক উন্নয়নের প্রধান শর্ত। এই পরিচ্ছন্নতা লাভের জন্য ইল্মে তাসাওউফ হাসিল করা অত্যন্ত জরুরি। ইসলামে ইল্ম বা বিদ্যা দুই ভাগে বিভক্ত, আর তা হচ্ছে ইলমে জাহির বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জবাসী আলোর নিচে অন্ধকারে বাস করছে। হারিকেনের আলোয় চারিদিক আলোকিত হলেও এর নিচে থাকে অন্ধকার। নবীগঞ্জবাসীর অবস্থাও আলোর নিচে অন্ধকারের মতই। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম গ্যাস ক্ষেত্র বিবিয়ানা। এটি বাংলাদেশের গ্যাস চাহিদার মোট ৮০ শতাংশ পূরণ করছে। উত্তোলনকৃত গ্যাস ও বিদ্যুৎ বাংলাদেশের প্রধান জ্বালানীকারক হিসাবে চাহিদা মিটাচ্ছে। বিবিয়ানা গ্যাস উত্তোলনের বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাাঁড়াশি অভিযানে বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। গত শনিবার রাত থেকে ভোর রাত পর্যন্ত অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসারকে সাথে নিয়ে পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এদিকে পুলিশের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল হাওরে অর্ধগলিত পঁচা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। গত শনিবার রাত ৮টার দিকে বিথঙ্গল আখড়ার পূর্ব দিকের হাওরে ওই লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফাঁড়িতে খবর দেয়। ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ আল জাহিদসহ একদল পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রবিবার হবিগঞ্জ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আম খেয়ে নবীগঞ্জে আমান উদ্দিন নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে তার পরিবার দাবী করছে। সে নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আজী উদ্দিনের ছেলে। আমানের দাদি ফুলবানু (৭০) জানান, শনিবার রাতে স্থানীয় বাজার থেকে কেনা ফরমালিনযুক্ত আম খায় আমান। আম খাওয়ার পরপরই সে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই’র সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরছেন। সকাল ১০ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবেন। তিনি আজ বাজেট অধিবেশনে যোগ দিবেন। আগামী বৃহস্পতিবার তিনি হবিগঞ্জ ফিরবেন বলে জানা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ পৌরভবনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, খালেদা জুয়েল, পৌরসভার সচিব মোহাম্মদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ কোর্ট মসজিদের সামনে থেকে জুতা চুরির অভিযোগে দুই যুবকে আটক করেছে মুসল্লীরা। আটককৃতরা হল শহরের মোহনপুর এলাকার আছকির মিয়ার পুত্র আশরাফুল আলম হৃদয় (১৮) ও শায়েস্তানগর এলাকার আজদু মিয়ার পুত্র আদনান (১৭)। গতকাল রবিবার তারাবী নামাজের সময় ওই মসজিদের বারান্দায় সন্দেহ জনক ভাবে আটককৃতরা ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয় মুসল্লীরা তাদেরকে আটক করে। বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ওল্ডহামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে দারিদ্র বিমোচনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা’ এবং গরীব-দুঃস্থ নারী ও পুরুষদের মধ্যে রিক্সা, সেলাই মেশিন বিতরণ এবং নবনির্বাচিত পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে গত শনিবার দুপুরে বাজার ব্যবসায়ী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চেকপোষ্ট সম্পাদক, চ্যানেল ৭৫ এর পরিচালক শেখ শাহাউর রহমান বেলাল এর দাদী শ্বাশুরী মিজাজ বানু গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ……রাজিউন। মৃত্যুকালে ইনার বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০ টায় কেশবপুর ঈদগা মাঠে মরহুমার জানাযা শেষে দাফন করা বিস্তারিত
স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আজিজ চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বুধবার দুপুরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুজাতপুর গ্রামের মৃত ফিরোজ চৌধুরীর পুত্র ও বানিয়াচং প্রেসক্লাবের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা শ্যামলী পাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সুত্রে জানা যায়, শিবপাশা শ্যামলী পাড়ার স্বপন বিশ্বাস এর বাড়ীর লোকজন বাহিরে ছিলেন। এ সুযোগে গত শনিবার সন্ধ্যা রাতে কৌশলে চোর ঘরে প্রবেশ করে নগদ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com