সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আজিজ চৌধুরীর মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আজিজ চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বুধবার দুপুরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুজাতপুর গ্রামের মৃত ফিরোজ চৌধুরীর পুত্র ও বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি এবং দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আজিমুল হক স্বপনের শ্বশুর। বুধবার রাত ৮টায় হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী বাসভবনের সামনের মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি সুজাতপুরে রাত সাড়ে ১১টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক আজিমুল হক স্বপনের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দ। পত্রিকায় প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু, সহ-সভাপতি হেমায়েত আলী খান, সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাবেক সেক্রেটারি মখলিছ মিয়া, জেলা সাংবাদিক ফোরাম দপ্তর সম্পাদক আবদুল হক মামুন, বানিয়াচং সাংবাদিক ফোরাম সভাপতি আবদুল কদ্দুছ বিশ্বাস, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহমেদ আরজু, ক্রিড়া সম্পাদক দেওয়ান শোয়েব রাজা, দপ্তর সম্পাদক দিলোয়ার হুসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com