সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ২৪ ঘন্টায় আটক ১৫

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৮৪২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাাঁড়াশি অভিযানে বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। গত শনিবার রাত থেকে ভোর রাত পর্যন্ত অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসারকে সাথে নিয়ে পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এদিকে পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পলাতক প্রায় শতাধিক আসামী আদালতে আত্মসর্মপন করে। গত শনিবারের রাত ব্যাপী অভিযানে যাদের আটক করা হয় তারা হলো বানিয়াচং উপজেলার গুনই গ্রামের সাবাব উল্লাহর পুত্র নুরুল আমিন (৩২), একই গ্রামের নুরুল মিয়ার পুত্র সামসুল আলম (২৮), আঃ সাত্তার মিয়ার পুত্র মাসুক উল্লাহ (৪৫), হাজির মিয়ার পুত্র জাহাঙ্গির মিয়া (৩৮), ছান্দ আলীর পুত্র গনি মিয়া (২৬), সুজাতপুর গ্রামের সাবাজ আলীর পুত্র এখলাস মিয়া (২৪), ইসবপুর গ্রামের আঃ নুর মিয়ার পুত্র ময়না মিয়া (৩২), হাজিরপুর গ্রামের খলিল মিয়ার পুত্র আজাদুল মিয়া (২৫) ও বানিয়াচং মহব্বতখানির আক্কল মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশের গ্রেফতার অভিযান ইতিমধ্যে আরো জোরদার করা হয়েছে। তিনি আরো জানান, তালিকাভূক্ত সন্ত্রাসী, দাঙ্গাবাজ, বোমাবাজ, জঙ্গির মদদদাতা, যতবড় রাঘব বোয়ালই হউক এদের ছাড় দেয়া হবে না, এক্ষেত্রে যত ধরণের তদবিরই আসুক তাতে কোন কাজ হবে না। বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের গতকালই কোর্টে চালান দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com