সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

‘দারিদ্র বিমোচনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৭২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ওল্ডহামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে দারিদ্র বিমোচনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা’ এবং গরীব-দুঃস্থ নারী ও পুরুষদের মধ্যে রিক্সা, সেলাই মেশিন বিতরণ এবং নবনির্বাচিত পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে গত শনিবার দুপুরে বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, নবীগঞ্জস্থ কল্যাণ সমিতির সিলেট এর সাধারণ সম্পাদক এডঃ মোঃ আবুল ফজল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, জাসদ নেতা ওয়াহিদুজ্জামান মাসুদ, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহীনুর আক্তার পান্না, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনোজ রায়, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, শাহ রুহেল প্রমুখ। উপস্থিত সবাই প্রবাসীদের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে দলমত নির্বিশেষে সবাই বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ এবং আন্তরিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। ওল্ডহামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির এ ধরনের মহতী উদ্যোগের মত সমাজকল্যাণ মূলক কাজে অন্যান্য প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com