শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-আমি যদি আপনাদের সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি, তাহলে জনস্বাস্থ্য, শিক্ষার বিস্তার, সন্ত্রাস-দুর্নীতি মুক্ত করা এবং বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেয়াই হবে আমার প্রধান কাজ। আমি আপনাদের সন্তান। মাধবপুরই আমার ঠিকানা। তিনি বলেন, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডঃ চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক হবিগঞ্জ শহরে গণসংযোগ করেছেন। গতকাল বিকেলে প্রায় ৫শতাধিক সমর্থকের অংশ গ্রহণে পোদ্দারবাড়ী এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলোর আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠান ও উপস্থিত লোকজনের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বহুলা গ্রামের বিভিন্ন বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়মীলীগ সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীর ভাল রাখে এবং মেধার বিকাশ ঘটায়। খেলাধুলার পাশাপাশি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিটি গ্রামের বিত্তশালী মানুষদের খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার রিচি বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে এতিম ও বাক প্রতিবন্ধি শিশুদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সরকারী শিশু পরিবারে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুয়েব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সরকারী শিশু পরিবারের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক সুলেমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাহিত্য, চিকিৎসা, সমাজসেবা, সাংবাদিকতাসহ বিভিন্ন বিভাগে অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শুক্রবার বেলা ২টায় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মাওলান আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য (নিজ পঞ্চায়েত) দেবপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে পূর্ন সমর্থন দেয়া হয়েছে। গত ৬ ফেব্র“য়ারী রাত ৮টার দিকে দেবপাড়া বাজার সৈয়দ মার্কেটের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এক পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের সিনিয়র মুরব্বী ও গ্রাম কমিটির সহ-সভাপতি বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলাম ছাত্র মজলিস বাহুবল উপজেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ যুবাইর আহমদ। সেক্রেটারী মোঃ মাছুম আহমদ-এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুর রহীম সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি মোঃ সাইদুর রহমান সানী, সেক্রেটারী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের সহ-সভাপতি, মাদার বখ্স হল শাখার সাধারণ সম্পাদক হবিগঞ্জের দেলোয়ার হোসেন ডিলসকে আটক করেছে পুলিশ। সে হবিগঞ্জ শহরের ২নং পুল (তেঘরিয়া) এলাকার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর পুত্র। বুধবার দুপুরে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। পরে বিস্তারিত
ফারছু আহমেদ চৌধুরী, ইংল্যান্ড থেকে ॥ ইংল্যান্ডের মানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, গ্রেটার মানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন-জিএমবিএ চেয়ারম্যান মঈনুল আমীন বুলবুল বাংলাদেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করায় তাকে নির্বাচিত করতে গত ৬  ফেব্র“য়ারী বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল সত্তার চৌধুরী। কামরুল হাসানের পরিচালনায় সভা শুরুতেই পবিত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অলিপুর রেলগেইট এলাকায় ৬ রাবার শ্রমিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি। এসব বাসা থেকে ডাকাতরা ২লাখ টাকার লুট করে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আব্দুল কাইয়ূম (৪১) নামে এক রাবার শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে- ঢাকা-সিলেট রেলপথ ও মহাসড়কের অলিপুর রেলগেইট এলাকার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ডাকাতির অভিযোগে আলাল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে হবিগঞ্জ থানা পুলিশ। আটক আলাল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত রহমত আলীর ছেলে। গতকাল সকাল ৮টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুদ্বীপ রায় অভিযান চালিয়ে আলালকে তার বাড়ি থেকে আটক করেন। তার বিরুদ্ধে কয়েকটি চুরি ও ডাকাতি মামলা রয়েছে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১৯ দলীয় জোটের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় বাংলা বাজারে অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন হারুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ওয়ারিছুল আম্বিয়ার পরিচালনায় সভা অনুষ্টিত হয়। সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে কুর্শি ইউপির চেয়ারম্যান বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com