স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ৩০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় বিভিন্ন মসজিদে ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, নম্র, ভদ্র, আদর্শবাদী শিক্ষক ও মানতাবাদী মানুষ ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমেদ। সর্বোপরি তিনি একজন সংগঠক, সংসদ সদস্য, সমাজ সংস্কারক ও পর দুঃখে কাতর আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ ছিলেন। একজন আদর্শবান ব্যক্তি হিসেবে আজও হবিগঞ্জসহ সারা বাংলাদেশে তিনি সফল পরিচিতি মানুষ। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র ১ মাস ২৪ দিন পর তিনি ইন্তেকাল করেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১ মাস ২৪ দিনের মধ্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মানের দাবী করেছিলেন। এ প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুর পর সড়কটি অনুমোদন দেন এবং সেই সড়কটি মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপি সড়ক নামে অনুমোদন করেন। তিনি ব্যক্তি জীবনে সাদা মনের মানুষ ছিলেন। বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষ এখনো তাঁকে স্মরণ করে। মৃতূবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, মরহুম শরীফ উদ্দিন আহমেদ ১৯৯৬ সালের ৬ আগষ্ট মৃত্যুবরণ করেন। সৎ জীবন যাপন ও আদর্শিক রাজনীতির জন্য আজও তিনি দলমত নির্বিশেষে সবার কাছে অনুকরণীয়। তিনি আওয়ামীলীগের নেতা হলেও সর্বসাধারনের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। দলমত নির্বিশেষে তিনি সবার মাঝে গ্রহনযোগ্যতা সৃষ্টি করেছিলেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ১৯৪২ সালে ৭ই মার্চ জনগ্রহন করেন। তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং বানিয়াচং এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৭সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্স থেকে এমএ ডিগ্রি লাভকরেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে সম্মানের সাথে এলএলবি পাশ করেন। এলএলবি পাশ করার পূর্বে তিনি বানিয়াচংয়ের ঐতিহাসিক এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর সুনামের সাথে শিক্ষকতা করে ছাত্রদের পরম আত্মার আত্মীয় হয়ে উঠেছিলেন। পরে আইন পেশার পাশাপাশি রাজনীতি ও মানুষের সেবাকে কর্ম হিসেবে গ্রহন করেছিলেন। জাতীয় সংসদ চলাকালে ১৯৯৬ সালের ৬ আগষ্ট আকস্মিক ভাবে তিনি মৃত্যুবরণ করেন।