শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের কামড়াপুর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে করাব ও বুল্লা বাজারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলছিল। কামড়াপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সিএনজিটি সড়কের পাশে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com