মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অলিপুর রেলগেইট এলাকায় রাবার শ্রমিকদের বাসায় দুর্ধর্ষ ডাকাতি ॥ ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অলিপুর রেলগেইট এলাকায় ৬ রাবার শ্রমিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি। এসব বাসা থেকে ডাকাতরা ২লাখ টাকার লুট করে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আব্দুল কাইয়ূম (৪১) নামে এক রাবার শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে- ঢাকা-সিলেট রেলপথ ও মহাসড়কের অলিপুর রেলগেইট এলাকার একটি কোয়ার্টারের ৬টি বাসায় একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা কোয়ার্টারের বাসিন্দা স্থানীয় শাহজিবাজার রাবার বাগানের শ্রমিক আব্দুল কাইয়ূম (৪১), মর্তুজ আলী (৪০), অলিপুর রেলগেইটের গেইটম্যান আব্দুল কাইয়ূম (৩৬), শ্রমিক আব্দুল আহাদ (৪৫), সমুজ আলী (৯০) ও দুলাল খা’কে (৩৫) অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদলের হামলায় শাহজিবাজার রাবার বাগানের শ্রমিক আব্দুল কাইয়ূম (৪১) আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com