সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ কুর্শি ইউনিয়ন ১৯ দলের মতবিনিময় সভায়-নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ॥ সৈয়দ খালেদকে চেয়ারম্যান পদে ১৯ দলের একক প্রার্থী ঘোষনার দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১৯ দলীয় জোটের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় বাংলা বাজারে অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন হারুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ওয়ারিছুল আম্বিয়ার পরিচালনায় সভা অনুষ্টিত হয়। সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে কুর্শি ইউপির চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও তরুন শিল্পপতি সৈয়দ খালেদুর রহমানকে মনোনয়ন দেয়ার জন্য সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপিসহ ১৯ দলের নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়। তা বাস্তবায়নের জন্য ও তৃর্ণমূল পর্যায়ে ১৯ দলীয় জোটের সর্মথন আদায়ের লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নাজমূল হোসেন হারুনকে প্রধান করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারছু মিয়া,ইউপি মেম্বার আব্দাল মিয়া,ডাঃ শানুর মিয়া,সাবেক মেম্বার আনসার মিয়া,রশিদ মিয়া, সামছু মিয়া, হাজী আব্দুল হাসিম, আকাব আলী মেম্বার, আব্দুস শহীদ মেম্বার, শাহ সুজন মিয়া মেম্বার, জামায়াত নেতা মাওঃ আব্দুল মোনায়েম, লোকমান উদ্দিন, মাসুম আহমদ, হেফাজত ইসলামের হাফিজ সফিকুর রহমান, হাফিজ ফুল মিয়া, আব্দুল বাছিত রাসেল, আবু বক্কর সিদ্দীকি, জাবির হোসেন লাল, রাসেল আহমদ, আব্দুল ওয়াহিদ, আবুল কালাম মিঠু, সৈয়দ শিপু আহমদ, হোসাইন আহমদ, মোশাহিদ আলম, আনসার মিয়া, হাফিজুর রহমান, আব্দুল গফুর, রেজান মিয়া, আব্দুল ছালাম, আব্দুল হাই, মহিলা মেম্বার রাজিয়া খাতুন, আয়েশা বেগম, ফুরুখ মিয়া, আব্দুল ছুবান, ছনর মিয়া, সোলেমান মিয়া, বজলু মিয়া, শাহ বিজু আহমদ ও আব্দুল হান্নান প্রমূখ। সভায় বক্তাগণ আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি ও ১৯ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালদুর রহমানকে মনোনয়ন দিলে বিজয় সুনিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com