শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল রবিবার এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে ছাত্রদলের ১১ নেতাকর্মী অস্থায়ী জামিন পেয়েছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল। তিনি জানান, ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ মামলার ১১ আসামি হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স-১ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার মেডিকেল সার্টিফিকেট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। ওসি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা জামিন পেয়েছেন। অপর মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com