শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে এতিম ও বাক প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে এতিম ও বাক প্রতিবন্ধি শিশুদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সরকারী শিশু পরিবারে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুয়েব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ব¡াবধায়ক এ কে এম সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিতা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ, লেডিস ক্লাবের সহ-সভানেত্রী মাহমুদা জাফরীন নিক্কন, সূবর্না চৌধুরী, মাকসুদা মৌসুমী, সাধারণ সম্পাদক সৈয়দা আশরিয়া রুনু ও হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান। বক্তৃতা করেন, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ডাঃ এম এ রব ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন।
পরে লেডিস ক্লাবের উদ্যোগে ৫০জন এতিম ও ১০জন বাক প্রতিবন্ধি শিশুকে তুরস্কের এনজিও কিম সে ইয়ক মু’র সহায়তায় কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com