শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্যাসের চাপ কম থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা। দিনের অধিকাংশ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নাবান্না করতে পারছেন না অনেক পরিবার। ফলে অনেককে গভীর রাত কিংবা ভোরে রান্না করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে গ্যাস না থাকায় বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন তারা। শহরের মাহমুদাবাদ, অনন্তপুর, নিউ মুসলিম কোয়ার্টার, শ্যামলী, পিটিআই, রাজনগর, কলেজ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় গ্যাসের এমন অবস্থা। শহরের রাজনগরের বাসিন্দারা জানান, সকালে গ্যাস না থাকায় অনেকেই নাস্তা না করেই কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। দুপুর ও রাতেও স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ সদস্য থাকা পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। অনন্তপুরের এক গৃহিণী বলেন, “দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকে না। অনেক সময় গভীর রাতে গ্যাস এলে তখন রান্না করতে হয়। এতে পরিবারের সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।” শ্যামলীর বাসিন্দার অভিযোগ, “গ্যাসের বিল নিয়মিত পরিশোধ করলেও প্রয়োজনের সময় গ্যাস পাওয়া যায় না। রান্নার সময়সূচি বদলে ফেলতে হয়েছে।” সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় লাইনে পর্যাপ্ত চাপ থাকছে না। ফলে শহরের বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা স্বাভাবিক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com