শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কালেক্টরেট সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন শেখ এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মোতালিব। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে হবিগঞ্জ কালেক্টরেট ক্যান্টিনে সংগঠনের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুল জলিল। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি কর্মচারীদের ন্যায্য অধিকার, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com