শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, অভিযানের সময় একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছিলেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৩ জনকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপ ভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার মধ্য ঘনশ্যামপুর গ্রামের মৃত মিন্নত আলী মীরের ছেলে মো. শিমু মীর (৪২), একই গ্রামের রতু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৫) এবং ইলিয়াস মিয়া (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে র‌্যাব দাবি করেছে।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com