মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ছাত্র মজলিসের কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলাম ছাত্র মজলিস বাহুবল উপজেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ যুবাইর আহমদ। সেক্রেটারী মোঃ মাছুম আহমদ-এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুর রহীম সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি মোঃ সাইদুর রহমান সানী, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল আহাদ আজাদ, ছাত্র মজলিস সাবেক জেলা সভাপতি হাফেজ মাওঃ শিহাব উদ্দিন সাকিব, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ মোঃ ফজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র মজলিস একটি আদর্শিক সংগ্রামের নাম। বর্তমান সমাজ আস্তিক ও নাস্তিক হিসেবে দু’টি ভাবে বিভক্ত হয়ে পড়েছে। ইসলামী ছাত্র মজলিসকে আদর্শিক সংগ্রামকে গতিশীল করার মাধ্যমে আস্তিকদের দায়িত্বকে তরান্বিত করতে হবে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাফেজ মনির উদ্দিন, হাফেজ নুর উদ্দিন, মোস্তফা আহমেদ, হাফেজ এমরান আহমেদ, সালমান আহমেদ, নোমান হোসাইন, ইয়াছিন আহমেদ, মামুনুর রশিদ, শরিফ উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুর রহমান, শাফায়েত উল্লা, মুজাহিদুল ইসলাম, আব্দুস সালাম, নজরুল ইসলাম, আব্দুর রশিদ ও ইয়াহিয়া মাসুদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com