শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দীঘলবাক এস.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে গুনীজন সম্মাননা

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক সুলেমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাহিত্য, চিকিৎসা, সমাজসেবা, সাংবাদিকতাসহ বিভিন্ন বিভাগে অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শুক্রবার বেলা ২টায় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দিঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, অ্যাডঃ মোঃ আনসার খান, জাপা নবীগঞ্জ উপজেলা সভাপতি শাহ্ আবুল খায়ের, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্যিক ও সাংবাদিক নিলুফা ইসলাম নিলু, শহীদুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেশটিভি প্রতিনিধি ছালেহ এলাহী কুটি। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন নিউজ’র মৌলভীবাজার প্রতিনিধি প্রত্যুষ তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সুলেমান সরকারের পুত্র যুক্তরাজ্যস্থ ছালাহউদ্দিন ফাউন্ডেশন’র সভাপতি আলমগীর সরকার।
উল্লেখ্য, ১৯৬৫ সালে সুলেমান সরকার দীঘলবাক এস.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com