শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

খেলাধুলা মানুষের মন ও শরীর ভাল রাখে-মোতাচ্ছিরুল

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়মীলীগ সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীর ভাল রাখে এবং মেধার বিকাশ ঘটায়। খেলাধুলার পাশাপাশি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিটি গ্রামের বিত্তশালী মানুষদের খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার রিচি গ্রামের চক বাজার মাঠে  বিষ্ণুপদ আচার্য্য স্মৃতি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। চাঁন মিয়া সরকার সমাজ কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় রিচি গ্রামের সাগর কোণাকে ৫৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইশাণকোনা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়মীলীগ  সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, বাঁধন আচার্য্য, মিলন আহমেদ, আজিজুল ইসলাম বাদল, নুরুল ইসলাম ইসহাক, মোস্তাফিজুর, কাইয়ুম, শামীম, দুলাল, সালমান, সাইদুর, তুহিন, খোকন প্রমুখ। গত ২৫ জানুয়ারী টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল। খেলায় বাঁধন আচার্য্যের সৌজন্যে খেলোয়ারদেরকে বিভিন্ন পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com