সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে জিএমবিএ চেয়ারম্যান মঈনুল আমীন বুলবুলকে বিজয়ী করতে মানচেস্টারে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩১ বা পড়া হয়েছে

ফারছু আহমেদ চৌধুরী, ইংল্যান্ড থেকে ॥ ইংল্যান্ডের মানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, গ্রেটার মানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন-জিএমবিএ চেয়ারম্যান মঈনুল আমীন বুলবুল বাংলাদেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করায় তাকে নির্বাচিত করতে গত ৬  ফেব্র“য়ারী বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল সত্তার চৌধুরী। কামরুল হাসানের পরিচালনায় সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহিদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন, মইনুল আমিন বাবুল, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, নাছির আহমেদম শেখ এম এ গফুর, চেয়ারম্যান আলী আহমেদ মুছা, ফিরোজ খান, হুমায়ূন কবির চৌধুরী, নাছির আহেমদ শ্যামল, রহমত আলী, ইকবাল আহমেদ। এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ফখর আহমেদ, বারিক আহমেদ প্রমূখ। বক্তারা মইনুল আমিন বুলবুলকে এক জন সৎ, নীতিবান, সমাজসেবক ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসন্ন নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা মইনুল আমিন বুলবুলের কর্মজীবনের উপর আলোচনা করে বলেন, সামাজিক কর্মকান্ডে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য বার বার জিএমবিএর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সামাজিক কর্মকান্ডের তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নবীগঞ্জ উপজেলাবাসীর সেবা ও উন্নয়ন করতে পারবেন বলেন বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com