মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সিএনজি উল্টে চালকসহ ৬ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুুপুর ২টার দিকে মাধবপুর-ধর্মঘর সড়কের বোয়ালিয়া ব্রীজ এর পশ্চিমপার্শ্বে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি সিএনজি খিলগাঁও থেকে রোগী নিয়ে মাধবপুর যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌছুলে সামনের চাকা প্যাংচার হয়ে যায়। এ সময় সিএনজিটি উল্টে পার্শ¦বর্তী খাদে পড়ে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদর সংলগ্ন বিজয়নগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ভলকানাইজিং’র দোকান পুড়ে বিভিন্ন মালামাল সহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরের বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাস টার্মিনালে তারেক ভলকানাইজিংয়ে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট স্থানীয় লোকদের সহযোগিতায় প্রায় বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাদক সেবন ও চুরির অপরাধে কিরন মিয়া নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত কিরন মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। বর্তমানে সে নবীগঞ্জ শহরের অবয়নগরে বসবাস করে আসছিল। পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, কিরন প্রায় ২ বছর ধরে শহরের অভয়নগর এলাকায় বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী বানিয়াচং সদর ও ২ নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমন্বিত উন্নয়ন কর্মসূচীর পরিচিতি সভা গত ২৬ আগস্ট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন। আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামবাসির উদ্যোগে “আব্দানারায়ন তালিমুল ইসলাম আদর্শ নূরানীয়া মাদ্রাসা” নামে একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকায় আল কোরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে গতকাল বাদ আসর এ মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাহুবলের বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ৭পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ও ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। গতকাল দুপুর ২টার দিকে নবীগঞ্জ শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের এডভোকেট অলক রায় বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ী থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে খালেদ মজুমদার (৩০) নামের এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামে। ওই স্কুল শিক্ষককে কারা, কি কারণে হত্যা করেছে এ রহস্যের কোল-কিনারা নেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করছে। নিহতের বাবার নাম আব্দুর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজী বিষয়ে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগে এমপি এডভোকেট আব্দুল মজিদ খান ও কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পালসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিয়োগ পরীক্ষায় ১ম স্থান অধিকারী আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামের মৃত তাজিম উল্লার ছেলে মানিকুজ্জামান বাদী হয়ে বিজ্ঞ আদালতে গতকাল এ মামলাটি দায়ের করেন। মামলায় অপর আসামীরা হলেন-কলজের গভর্ণিং বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যের লুটন শহরে নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে নবীগঞ্জ-বাহুবল আসনের বিএনপি দলীয় সাংসদ শেখ সুজাত মিয়া, এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী ও এডভোকেট আবুল ফজলকে। গত মঙ্গলবার তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ডাঃ খায়রুল ইসলাম হেলাল। সাধারণ সম্পাদক ইফতেখার আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ সুজাত মিয়া এমপি। বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রিচি ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে জাপা নেতা আমির হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপা সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় একটি ফার্মেসীতে দুঃসাহসিক চুরি হয়েছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে শাহজালাল মেডিকেল হলে চুরির ঘটনাটি ঘটেছে। চোরো ৮লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে মালিক জানান। ওই রাতে ফার্মেসীর তালা ভেঙ্গে চোরেরা ভেতরে ঢুকে ২টি মোবাইল ফোন, ক্যাশ থেকে ৬ হাজার টাকা ও দামি ঔষধসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আধুনিক প্রযুক্তিতে কীটনাশকমুক্ত সবজি চাষ করে সফল হয়েছেন কৃষক আমজাদ খান। সফলতার সঙ্গে টমেটো, শসা, করলা ও লাউ চাষবাদের পর এবার বর্ষাকালে সুস্বাদু তরমুজ চাষে সাফল্য অর্জন করে সাড়া জাগিয়েছেন। সফল এ কৃষক এবার দেড় একর জায়গায় ৩ মাসে জেসমিন-১ ও জেসমিন-২ জাতের তরমুজ চাষ করে গত রমজান বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৩৭টি কমিউনিটি ক্লিনিক ও ৭টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলছে ১ যুগ ধরে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য), মেডিকেল অফিসার (পরিবার কল্যাণ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তার গুরুত্বপর্ন ওই পদ দীর্ঘদিন ধরে শুন্য থাকায় ক্লিনিক থেকে কোন সেবা পাচ্ছেন না সাধারন বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সঈদপুর বাজার ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্টান। মাদ্রাসা অধ্যক্ষ আইয়ূব আলীর সভাপতিত্বে এবং ছাত্র সংসদের জি.এস আশরাফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী মাওলানা মোস্তফা আহমদ। আরো বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন জসিম, বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মোঃ হারুন মিয়াকে আহ্বায়ক, শেখ আতিকুর রহমান ও লুৎফুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী গত ২৩ আগষ্ট এ কমিটি অনুমোদন প্রদান করেন। কমিটির যুগ্ম আহ্বায়কগণ হচ্ছেন-ইমদাদুল হক, মোঃ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার ২০১৩-২০১৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত শনিবার নবীগঞ্জ নহরপুর শাহজালাল (রঃ) দাখিল মাদরাসা অডিটরিয়ামে এ কাউন্সিলে সভাপতিত্ব করেন আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। সাধারণ সম্পাদক আবুল কাশেম চয়ন এর সঞ্চালনায় কাউন্সিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ ইমরান আল ইমন, বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com