বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রিচি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভায় শংকর পাল জাতীয় পার্টির শাসন আমলে দেশের সর্বোচ্ছ উন্নয়ন হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩
  • ৬৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রিচি ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে জাপা নেতা আমির হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপা সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক আব্দুস সালাম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক এডভোকেট শিবলী খায়ের জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, লাখাই উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাছু, হবিগঞ্জ পৌর কৃষক পার্টির সাধারণ সম্পাদক নিজবাহ উদ্দিন, লাখাই উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আবু লায়েছ স্বপন, সদস্য সচিব এম আহাম্মদ আলী শান্ত, জাপা নেতা জামাল উদ্দিন, ফরিদ, জামাল, আব্দুল মালেক, মোস্তফা, কাশেম আলী, আব্দুস শহীদ প্রমুখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে শংকর পাল বলেন, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ন ও সুশৃংখল রাজনীতিক সংগঠন। জাতীয় পার্টির শাসন আমলে দেশের সর্বোচ্ছ উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে জাপা মনোনীত এমপি প্রার্থীদের লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান। সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির কোন নেতাকর্মীরা রাজনীতিকে নিয়ে ব্যবসা করেন না। কারা রাজনীতিকে নিয়ে ব্যবসা করেন এবং কাদের চরিত্র কি হবিগঞ্জবাসী জানেন। সভায় পল্লীবন্ধু এরশাদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় সর্বসম্মতিক্রমে আমির হোসেনকে আহবায়ক, শফিক মিয়াকে যুগ্ম আহবায়ক ও মোঃ কাশেম আলী আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট রিচি ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com