মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে মাদক দ্রব্য সেবন ও চুরির অপরাধে যুবককে ২ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাদক সেবন ও চুরির অপরাধে কিরন মিয়া নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত কিরন মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। বর্তমানে সে নবীগঞ্জ শহরের অবয়নগরে বসবাস করে আসছিল।
পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, কিরন প্রায় ২ বছর ধরে শহরের অভয়নগর এলাকায় বসবাস করে। সে রিক্সা চালানোর নাম করে এলাকায় মাদক দব্য সেবন করাসহ বিক্রি করে আসছিল। তাছাড়া সুযোগ সন্ধানে বিভিন্ন বাসা বাড়িতে চুুরি করে থাকে। গত সোমবার সন্ধায় উপজেলা কোয়ার্টারের একটি বাসায় মোবাইল চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ দেয়া হয়। গতকাল পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক তাকে ১ বছর করে মোট ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com