শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পুটিজুরী আব্দানারায়ন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ৬১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামবাসির উদ্যোগে “আব্দানারায়ন তালিমুল ইসলাম আদর্শ নূরানীয়া মাদ্রাসা” নামে একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকায় আল কোরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে গতকাল বাদ আসর এ মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাহুবলের বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ছাহেব জাদায়ে বরুনী। বিশেষ অতিথি ছিলেন আশিদোন মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ আব্দুল মালিক। বক্তব্য রাখেন-ওই মাদ্রাসার প্রধান পরিচালক মাওঃ আব্দুল মালিক ছাদির, হাফেজ নোমান আহমদ, যুবদল সভাপতি খন্দকার আমজাদ হুসেন হারিছ, শাহ ছিদ্দেক আলী, খন্দকার বাবুল মিয়া, শাহ লিয়াকত আলী, হাফেজ কামরুল ইসলাম, রফিক মিয়া প্রমুখ। পরে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়। মোনাজাত পরিচালনা করেন- মুফতি রশিদুর রহমান ফারুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com