সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচীর পরিচিতি সভা

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ৬৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী বানিয়াচং সদর ও ২ নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমন্বিত উন্নয়ন কর্মসূচীর পরিচিতি সভা গত ২৬ আগস্ট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন। আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফখরুল আলম ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর ¯েপশালিষ্ট (টিইউপি) একেএম ফজলুল করিম, এইচআরএলএস, সিইপি আবুল কালাম ভুইয়া, (জেন্ডার) আতিয়ার রহমান, (ওয়াশ) সুভাষ বারই, (এইচএনপিপি) সিদ্দিকুর রহমান, (এএফএসপি) হেলাল উদ্দিন, সিইপি ,এইচআরএলএস, জেন্ডার এর সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান প্রমুখ। এছাড়াও এতে ইমাম, কাজী, শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য, সচিব, এনজিও প্রতিনিধি, তথ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা ইউনিয়ন কর্মকর্তা, পল্লী সমাজ নেতা, আইন সেবিকা, স্বাস্থ্য-কর্মী, ওয়াশ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসুচীর স্ব-স্ব সেক্টর স্পেশালিস্টগণ নিজ নিজ কর্মসূচীর কার্যক্রমের উপর বিশদ বিবরণ দেন। সভায় আগত বক্তারা ব্র্যাক এর প্রতিটি উন্নয়ন কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে এক সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্টানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সিইপি’র ফিল্ড অর্গানাইজার মোঃ এমদাদুল হক, জেন্ডার কর্মসূচীর দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল আহাদ ও এইচআরএলএস এর ইনছাব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com