মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসা ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্টান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩
  • ৫৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সঈদপুর বাজার ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্টান। মাদ্রাসা অধ্যক্ষ আইয়ূব আলীর সভাপতিত্বে এবং ছাত্র সংসদের জি.এস আশরাফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী মাওলানা মোস্তফা আহমদ। আরো বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন জসিম, মাওলানা শামসুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি তারেকুল ইসলাম, সাংবাদিক শাহ সুলতান। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন জায়েদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন- আরবী প্রভাষক মিছবাহ উদ্দিন, মিজানুর রহমান, ইসলামের ইতিহাস প্রভাষক আব্দুল মান্নান, বাংলা প্রভাষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আলী, মোঃ সুমন মিয়া, শিক্ষিকা জুমা বেগম, ছাত্রী সংসদের জি.এস মাহমুদা আক্তার, এজিএস মাহবুবা আক্তার প্রমুখ। অনুষ্টানের শুরু কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুস সালাম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের আহমেদ। অনুষ্টান শেষে হাফেজ মোজাক্কিরের নেতৃত্বে কৌতুক পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com