আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে অপর আরেকটি বাসকে ওভারটেক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তার উপর রাতের আধারে ঘর নির্মাণ করলেও দিনের বেলা ঘরটি গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। আউশকান্দি-হীরাগঞ্জ বাজারের উত্তর-পূর্ব পাশে অবস্থিত ওই ভূমিটি দখল-বেদখলের ঘটনাটি ঘটে। তবে বিরোধপূর্ণ ভূমিটি জেলা পরিষদের মালিকানাধীন বলে জানা গেছে। গত ৩০ আগস্ট বুধবার দিবাগত রাতে ঘরটি নির্মাণ করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা পরিষদের
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গোপন সূত্রে খবর পেয়ে ৫৫ বিজিবি রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল কাদিরসহ একদল বিজিবি সদস্য বুধবার সকালে সীমান্তের জালুয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে ১২৪ কেজি গাজা জব্দ করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ঈদের ছুটি চলাকালীন সময়ে পৃথক সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এইসব সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। সংঘর্ষে জড়িত থাকার অপরাধে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২০ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় মরণাস্ত্র। এসব ঘটনায় এ পর্যন্ত ৩টি
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২ সেপ্টেম্বর ঈদের শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিবারন ষ্টোরের মালিকের ছোট ভাই পংকজ পাল গুরুতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ঈদের দিন সন্ধ্যায় যখন সবাই ঈদের আমেজে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফাঁসির দাবীতে ব্যানার সাঁটানোর দায়ে সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ভাতিজা হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক যুবায়ের আহমেদ চৌধুরীকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানার সুবিদপুর
সাফ রিপোর্টার ॥ বছর ঘুরে মুসলমানদের দুয়ারে আত্মত্যাগ ও খুশির বার্তা নিয়ে হাজির হয়েছে বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। বিশ্ব মুসলিমের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আযহা। আগামীকাল শনিবার সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহার দিনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের নোয়াখাল গ্রামে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মজুমদার মিয়ার সভাপতিত্বে ও এ কে এম রাজিব ও জিল্লুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই বয়োজেষ্ঠ্য এবং পথশিশুদের জন্য রোটারী লিটারেসি সেন্টার উদ্বোধন করেছে। বয়োজেষ্ঠ্য এবং পথশিশুদের শিক্ষা দানের জন্য রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই সান্ধ্যকালীন শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এতে সার্বিকভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে ১৮নং গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং স্কুলের গর্ভনং বডির নেতৃবৃন্দ। গতকাল গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোসাইন মোঃ রফিক নিখোজ হয়েছেন। তবে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল তেকে তার ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রফিকের পিতা মাধবপুর উপজেলার গোয়াছনগর (উত্তর সুরমা) গ্রামের জজ মিয়া গতকাল মাধবপুর থানায় জিডি করেছেন। এদিকে নিখোজ রফিককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবী করে পরিবারের নিকট ফিরিয়ে দেবার দাবী জানিয়েছেন
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের একটি ভাড়াটিয়া ঘর থেকে আসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে ছয়জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় দিকে চুনারুঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। জানা যায়, গতকাল দুপুরে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তÍাগঞ্জ মোড়ের উবাহাটা হাজী বেনু মিয়ার