সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শেখ হাসিনা-খালেদা জিয়ার ফাঁসির দাবীতে ব্যানার সাঁটানোর দায়ে যুবায়ের চৌধুরী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফাঁসির দাবীতে ব্যানার সাঁটানোর দায়ে সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ভাতিজা হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক যুবায়ের আহমেদ চৌধুরীকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানার সুবিদপুর ফাঁড়ির ইনচার্জ এএসআই জালাল উদ্দিনসহ একদল পুলিশ হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংলগ্ন কালারডোবা নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে ব্যানারসহ যুবায়েরকে আটক করে। পরে তাকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, যুবায়ের কালারডুবা নৌকাঘাটের পূর্বদিকে হাওরের ধানী জমির উপর একটি চৌকি নির্মাণ করে বসবাস করে আসছিল। কয়েকদিন পূর্বে চৌকির উপরে যুবায়ের পার্টির নামে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফাঁসির দাবীতে ব্যানার সাঁটায়। প্রকাশ্যে বলাবলি করে, হাসিনা-খালেদা দেশ চালানোর অযোগ্য। তাদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে গতকাল পুলিশ তাকে আটক ও ব্যানারটি জব্দ করে। এদিকে যুবায়ের চৌধুরীর আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকমুখে নানারকম মন্তব্য শোনা যায়। অনেকে বলছেন, যুবায়ের দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যুবায়ের যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com