বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে আসামাজিক কাজে লিপ্ত থাকার কারনে ৬ নারী-পুরুষ আটক

  • আপডেট টাইম বুধবার, ৩০ আগস্ট, ২০১৭
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের একটি ভাড়াটিয়া ঘর থেকে আসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে ছয়জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় দিকে চুনারুঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। জানা যায়, গতকাল দুপুরে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তÍাগঞ্জ মোড়ের উবাহাটা হাজী বেনু মিয়ার ভাড়াঘর এলকায় অভিযান চালায়। এ সময় অসামাজিক কায়ে লিপ্ত থাকা অবস্থায় ছয়জন নারী-পুরুষকে আটক করে পুলিশ। আটককৃতরা হল-বাহুবল উপজেলার সাংতারাপাশা গ্রামের রফিক উল্লার ছেলে সোহেল মিয়া (২২), একই গ্রামের আলিম মিয়ার ছেলে আল আমিন (২৩), হবিগঞ্জ সদর থানার সুলতানসী গ্রামের সরমোজ আলী ছেলে মোস্তাফিজুর রহমান (২৪), একই উপজেলার ধুলিয়াখাল গ্রামের শান্ত মিয়া স্ত্রী বিউটি আক্তার (২৮), চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের তাজুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (৩০) এবং নাছিরনগর থানার কাহিতুবা গ্রামের দেলোয়ার মিয়া স্ত্রী মুক্তা আক্তার (২৭) কে আটক করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান-অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আটককৃতদের ২৯০ ধারায় আজ বুধবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com