বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে অপর আরেকটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রায় ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনসহ আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন-আসাদুজামান (৩৬), মনোয়ার হোসেন (২৭), ইউনুছ আলী খান (৮০), মনি বেগম (৩০), সাহিদা বেগম (৩৫), শাহজাহন আলী (২৫), সামসু মিয়া (৭০), মোতালিব মিয়া (১৯)। এছাড়া অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন খন্দকার এর সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com