রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ক্ষতি ২৫ লক্ষাধিক টাকা

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২ সেপ্টেম্বর ঈদের শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিবারন ষ্টোরের মালিকের ছোট ভাই পংকজ পাল গুরুতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ঈদের দিন সন্ধ্যায় যখন সবাই ঈদের আমেজে ব্যস্ত তখন দাউদাউ করে জ্বলে উঠে পৌর মার্কেটে আগুন।
জানা যায় যে , পৌর মার্কেটের ২নং গলির ১নং কসমেটিক্স এর দোকান থেকে বিদ্যুতের শটসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হবিগঞ্জ ফায়ার সার্ভিস সহ দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালামাল থেকে শুরু করে আসবাবপত্র কিছুই রেহাই পায়নি আগুন থেকে। এছাড়াও আশপাশের দোকানের ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেয়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com