বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর রোটারী লিটারেসি সেন্টার এর উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৮৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই বয়োজেষ্ঠ্য এবং পথশিশুদের জন্য রোটারী লিটারেসি সেন্টার উদ্বোধন করেছে।
বয়োজেষ্ঠ্য এবং পথশিশুদের শিক্ষা দানের জন্য রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই সান্ধ্যকালীন শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এতে সার্বিকভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে ১৮নং গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং স্কুলের গর্ভনং বডির নেতৃবৃন্দ।
গতকাল গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই তাদের সান্ধ্যকালীন বিদ্যালয়ের যাত্রা শুরু করে। ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবালের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ক্লাব সদস্য এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা বেগম, প্রাক্তন শিক্ষক আয়েশা আক্তার খানম, স্কুল গভর্নিং বডির সহ-সভাপতি বিক্রম কুমার হৃষি, গভনিং বড়ির সভাপতি প্রশান্ত কুমার হৃষি, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভাপতি মোঃ শরীফ উল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম, রোটারী ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের খোয়াই জোনের জোনাল কো-অর্ডিনেটর শামীম আহসান, ডিস্ট্রিক্ট কমিউনিটি সার্ভিসের চেয়ারম্যান ডাঃ মোঃ জমির আলী, ডেপুটি গর্ভনর ডাঃ এস এস আল আমিন সুমন, ক্লাব সভাপতি সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেপুটি গভর্নর ডাঃ এস এস আল-আমিন সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী শাহ জুবায়ের, আনোয়ার হোসেন, আজিজুর রহমান, হাবিবুর রহমান মুরাদ, খন্দকার ফাহাদ বিন মাহমুদ, আমিরুল ইসলাম, নজরুল আলম চৌধুরী, সোহাদ ও স্কুলের শিক্ষক মন্ডলী।
উল্লেখ্য, তখন থেকে এই স্কুলের একটি শ্রেণী কক্ষে সপ্তাহে পাঁচ দিন মোট ৩০ জনকে বিনামূল্যে শিক্ষা কর্মসূচী দান করা হবে। শিক্ষা সামগ্রীর যাবতীয় ব্যয়ভার রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই বহন করবে। শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে বনানী হৃষিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com