এক্সপ্রেস রিপোর্ট ॥ আলোচিত ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘নূর হোসেনকে আমি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘নুর হোসেনকে আমি বলেছিলাম, আমি যেভাবে তোমাকে বলি সেভাবে কাজ করো। আদালতের কাছে আত্মসমর্পন করো। তাহলে তোমাকে কেউ মেরে ফেলতে পারবেনা’। শুক্রবার সন্ধ্যায়
নারায়নগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সাথে শামীম ওসমান ফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অংশ নিম্নে দেয়া হলো:- শামীম ওসমান: খবরটা পৌঁছাই দিছিলাম, পাইছিলা? নূর হোসেন: পাইছি ভাই। শামীম ওসমান: তুমি অত চিন্তা করো না। নূর হোসেন: ভাই আমি লেখাপড়া করিনি। আমার অনেক ভুল আছে। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক
প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ১৯ দলীয় জোটের নেতা জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান। সম্প্রতি দক্ষিণ শ্যামলীস্থ তাঁর বাসবভনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আতিকুর রহমান আতিক বলেন, হবিগঞ্জ লাখাই মাটি মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সন্তানের ভরণপোষনের খরচ নিতে এতে লন্ডন প্রবাসী স্বামীর নির্যাতনের শিকার হয়েছে এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে। আহত সুত্রে জানা যায়, রাইয়াপুর গ্রামের লন্ডন প্রবাসী আদালত মিয়া বিয়ে করেন লাখাই উপজেলার আরমান নেছা (৩০) কে। গতকাল শুক্রবার আরমান নেছা পিত্রালয় থেকে একমাত্র বরণ পোষনের খরচ নিতে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। জানাযায়, ওই গ্রামের মরম আলী পুত্র রাতে একটি টিল মারে ওই টিল পাশের বাড়ির চন্দ্রবান বিবির মেয়ে জয়গুনের উপর গিয়ে পড়ে। এর প্রতিবাদ করায় মরম আলী, জাহেদ, জাহিরসহ তার
স্টাফ রিপোর্টার ॥ ইপিআইর বিভিন্ন টিকা, ভ্যাকসিন ও ঔষধ সুরক্ষিত রাখতে হবিগঞ্জে ইপিআই স্টোর উদ্বোধন করেছেন সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের পুরাতান হাসপাতাল এলাকায় এই স্টোরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভুইয়া ও হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। চিকিৎসা প্রকৌশল
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন ও কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচী ব্র্যাক আইডিপির আয়োজনে গতকাল প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মীদের মধ্যে কিট বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। ব্র্যাক চৌধুরীবাজার শাখা এলাকা উন্নয়ন সম্বন্বয়কারী বৃন্দাবন সাহার পরিচালনায় ইউএনও এসএম মুনীর উদ্দিন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ
এক্সপ্রেস ডেস্ক ॥ আতঙ্কের জনপদ এখন ফেনী। উপজেলা চেয়ারম্যান একরামুল হকের নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ফেনী ফুলগাজীর জনতা। গুলি করার পর আগুন দিয়ে হত্যা-এ বর্বরতা মেনে নিতে পারছেন না কেউই। ফেনীর মানুষের মুখে মুখে খলনায়কের নাম। যদিও মামলা হয়েছে বিএনপির এক নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে। একাধিক সূত্রের দাবি, চাপের মুখে এ মামলা দায়ের করতে বাধ্য
প্রেস বিজ্ঞপ্তি ॥ কাল শনিবার ইউ.পি চেয়ারম্যানদের সাথে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলার ৭৭ ইউ.পি চেয়ারম্যানদেরকে পত্র ও ফোনের মাধ্যমে তাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার এক জরুরী সভা গতকাল বেলা ৩ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ শাহনুর আলম ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোঃ দরবেশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরমনি সরকার, বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব,
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সড়ক ও জনপদ রাস্তা হতে দেওরগাছ গ্রামের ডাক্তার মালেক এর বাড়ী পর্যন্ত রাস্তা পাকারণ কাজ পরিদর্শন করছেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। গত মঙ্গলবার বিকালে তিনি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িতি ওই উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন-জেলা পরিষদের সিনিয়র প্রকৌশলী মোঃ জয়নাল
স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার সর্বশেষ ফলাফলে বানিয়াচঙ্গ উপজেলায় সফলতার শীর্ষ স্থান দখল করেছেন কাউরিয়াকান্দি হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। এ বছর ওই বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উর্ত্তীণ হয়েছে। স্কুলটি এবার শতভাগ পাশ করে বানিয়াচঙ্গ উপজেলায় সফলতার দিকে শীর্ষ স্থান দখল করেছে। এই অবিস্মরণীয় ফলাফলের জন্য স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,
প্রেস বিজ্ঞপ্তি ॥ পইল ডালিয়াহাটি যুবসংঘের উদ্যোগে বিপিন পাল স্মৃতি সংসদে সৈয়দ আহমদুল হক ৪র্থ বারের মত বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল এক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সভপতিত্ব করেন ৪নং পইল ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। বক্তব্য রাখেন হাজী আম্বর আলী, মোঃ শাহ জাহান মাস্টার, প্রাক্তন মেম্বার সিরাজ মিয়া, রণধীর কুমার ধর, মীর আলী,
স্টাফ রিপোর্টার ॥ ৩৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের সিলেট অঞ্চলে খেলার জন্য হবিগঞ্জ জেলা দলের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি স্ট্যান্ডবাইসহ ১৮ জন খেলোয়াড়ের নাম ঘোষনা করে। সিলেট স্টেডিয়ামে ২৫ মে থেকে শুরু হবে সিলেট অঞ্চলের খেলা। হবিগঞ্জ জেলা দল ২৬ মে সিলেট জেলার, ২৯ মে সুনামগঞ্জ জেলার এবং