রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

লাখাই উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে আতিকুর রহমানের মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ১৯ দলীয় জোটের নেতা জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান। সম্প্রতি দক্ষিণ শ্যামলীস্থ তাঁর বাসবভনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আতিকুর রহমান আতিক বলেন, হবিগঞ্জ লাখাই মাটি মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা চাই। তিনি বলেন, ভারতের লোক সভায় নির্বাচনে যে ভাবে বিজেপি নিরস্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়েছে তেমনি তত্ত্ব¡াধায়ক সরকার মাধ্যমে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১৯ দলীয় জোট নির্বাচিত হবে। তিনি ভারতে নতুন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দলকে আন্তরিক অভিনন্দন জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা মীর জিয়াউল হক জিয়া, সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক মিয়া, আবু বক্কর খাঁন, লস্করপুর ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আইয়ুব আলী মেম্বার, সদর উপজেলা যুবসংহতির নেতা নুরুল হুদা ফারুক, মুখলিছুর রহমান, লাখাই উপজেলা যুবসংহতির নেতা নাসির উদ্দিন নাছু, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান, হাজী ফজলুল করিম, গনি মিয়া, আলমগীর মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কদ্দুছ, নাঈম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com