বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মীদের মধ্যে কিট বক্স বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন ও কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচী ব্র্যাক আইডিপির আয়োজনে গতকাল প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মীদের মধ্যে কিট বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। ব্র্যাক চৌধুরীবাজার শাখা এলাকা উন্নয়ন সম্বন্বয়কারী বৃন্দাবন সাহার পরিচালনায় ইউএনও এসএম মুনীর উদ্দিন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন সম্বন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ৪ নং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ১ নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান । এতে উপস্থিত ছিলেন কামালখানী সদর অফিসের এলাকা উন্নয়ন সম্বন্বয়কারী মোঃ ফকরুল আলম ভূইয়া, নুর হোসেন সিদ্দীকী গবেষক ব্র্যাক, সেক্টর স্পেশালিষ্ট হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, ব্র্যাকের এ মহতী উদ্যোগ প্রশংসনীয়, যে মহৎ উদ্দেশ্যে নিয়ে ব্র্যাক প্রশিক্ষিত প্রাণী সম্প্রসারন কর্মীদের হাতে এ কিট বক্স তোলে দিচ্ছেন এর মর্যাদা অক্ষুন্ন রেখে প্রত্যান্ত গ্রাম অঞ্চলে গিয়ে প্রাণীদের চিকিৎসা প্রদান করে আমাদের প্রাণী সম্পদকে রোগ বালাই এর হাত থেকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আপনাদের এ প্রশিক্ষনটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে একদিকে আপনার পরিবার পরিজনের আয় রোজগারের ব্যবস্থা হবে অন্যদিকে আমরা রোগ বালাই মুক্ত প্রাণী উপহার পাবো। অনুষ্ঠানের শেষাংশে প্রশিক্ষিত ৫০জন প্রাণী সম্পদ সম্প্রসারন কমীর হাতে ৫০টি কিট বক্স তোলে দেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com