বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাল ইউপি চেয়ারম্যানদের সাথে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল এর মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কাল শনিবার ইউ.পি চেয়ারম্যানদের সাথে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলার ৭৭ ইউ.পি চেয়ারম্যানদেরকে পত্র ও ফোনের মাধ্যমে তাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ ও ইউএনডিপি’র প্রোগ্রাম এনালিষ্ঠ মোঃ সাইদুর রহমান মোল্লা। সভায় সভাপতিত্ব করবেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী। হবিগঞ্জ জেলা পরিষদ গঠনের পর এবারই জেলার ৭৭টি ইউ.পি চেয়ারম্যানদের একটি সভা আহ্বানের মাধ্যমে স্থানীয় সরকারের প্রথম স্তরের প্রতিনিধিদের আমন্ত্রন জানানো হয়েছে বলে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব আলী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com