মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের জন্য হবিগঞ্জ জেলা দলের নাম ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের সিলেট অঞ্চলে খেলার জন্য হবিগঞ্জ জেলা দলের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি স্ট্যান্ডবাইসহ ১৮ জন খেলোয়াড়ের নাম ঘোষনা করে।
সিলেট স্টেডিয়ামে ২৫ মে থেকে শুরু হবে সিলেট অঞ্চলের খেলা। হবিগঞ্জ জেলা দল ২৬ মে সিলেট জেলার, ২৯ মে সুনামগঞ্জ জেলার এবং ৩০ মে মৌলভীবাজার জেলার মুখোমুখী হবে। আঞ্চলিক পর্বের সেরা দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ঘোষিত ১৮ জন থেকে ১৪ জনের দল চুড়ান্ত করে ২৫ মে হবিগঞ্জ জেলা দল সিলেটে যাবে। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান।
হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড়রা হলেন, পারভেজ, সাইদুর, রিংকন, তন্ময়, রিন্টু রায়, এপু, তৌফিক, আল আমিন, জসিম, তানিল, সাকিব, সহিদুর, রাকিব, রাফি, সুজন, আশরাফুল, জনি ও পার্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com